উত্তরদিনাজপুর

মুখ্যমন্ত্রীর দুই দিনাজপুরের সফর কে ঘিরে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনের উত্তর দিনাজপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারনে চলছে জোর কদমে প্রস্তুতি। সেজে উঠছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ । রাস্তার বেরিকেড হিসাবে দুই ধারে বাঁশ পোতা হচ্ছে। মূখ্যমন্ত্রী হবার পর রায়গঞ্জে প্রথম আসচ্ছেন। সেই কারনে আলাদা মাত্রায় উৎসাহতা তৃনমূল কর্মীদের মধ্যে।  উল্লেখ্য আগামী ২১ শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিকেল ৪ টায় রায়গঞ্জ রবীন্দ্রভবনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন । সেই কারনে সেজে উঠছে রবীন্দ্র ভবন। এরপর ২২ ফেব্রুয়ারি হেমতাবাদে থানা মাঠে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের সরকারী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে ঘিরে এখন জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ry6t8Adh7to